টেকফটো

ছবিতে যা দেখা যাচ্ছে, তার নাম প্রোটোসেল। এই প্রোটোসেলগুলো এমনভাবে ডিজাইন এবং প্রোগ্রাম করা হয়েছে যাতে করে এগুলো কৃত্রিম লাইমস্টোন তৈরি করতে পারে। প্যারিসের এক প্রদর্শনীতে তোলা ছবি। প্যারিসে সম্প্রতি বায়োফটোভোল্টায়িক প্রযুক্তি নিয়ে এক প্রদর্শনী হয়ে যায়। এই প্রদর্শনীতে মসজাতীয় উদ্ভিদ থেকে শক্তি সংগ্রহের প্রযুক্তি প্রদর্শিত হয়। ছবিতে সেই মসের একটি অংশ দেখা যাচ্ছে। বার্লিনে সম্প্রতি উদ্বোধন হওয়া নতুন অ্যাপল স্টোরে অ্যাপল পণ্য দেখছেন দর্শনার্থীরা। স্যামসাং তাদের গ্যালাক্সি সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সি এস৪ বাজারে ছেড়েছে গত মাসেই। শুরু থেকেই এটি সাড়া ফেলেছে বাজারে। ছবিতে দক্ষিণ কোরিয়ায় এক গ্রাহকের হাতে গ্যালাক্সি এস৪। চলতি মাসের প্রথম সপ্তাহে বার্লিনের কুরফুয়েরস্টেনড্যামে টেক জায়ান্ট অ্যাপল চালু করে তাদের নতুন স্টোর। উদ্বোধনী দিনেই প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে এই স্টোরে। ছবিতে তারই একাংশ দেখা যাচ্ছে।