শেষ হলো চ্যাম্পিয়ন শেখ রাসেলের সফল অভিযান

জাতীয় দলের সাত আটজন ফুটবলারকে বড় পারিশ্রমিকে দলভুক্ত করে শেখ রাসেল বুঝিয়ে দিয়েছিল সব কটি শিরোপাই চায় তারা । ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরী জানিয়েছিলেন তারা চ্যাম্পিয়ন ফাইট নয়, চ্যাম্পিয়নই হতে চান। কোচ মারুফুল হক বলেছিলেন সবকয়টি শিরোপা চান তিনি। কথা রেখেছেন দুজনেই। শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় শেখ রাসেল ক্রীড়া চক্রের জন্য ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা। ফ্লাড লাইট সমস্যায় কিছুটা বিলম্বিত হলেও গতকাল মঙ্গলবার সকার ক্লাবের বিরুদ্ধে ২-১ গোলে জিতে পরিপূর্ণ এক বিজয়োত্সবই করলো দলটি। তবে এই আনন্দের মধ্যেও শেখ রাসেলের জন্য বিষাদের কারণ হয়ে দাঁড়ায় দলের সেরা খেলোয়াড়দের পরের মৌসুমে ক্লাব ছাড়ার ঘোষণায়। জাতীয় দলের সাত আটজন ফুটবলারকে বড় পারিশ্রমিকে দলভুক্ত করে শেখ রাসেল বুঝিয়ে দিয়েছিল সব কটি শিরোপাই চায় তারা । ক্লাব সভাপতি নুরুল আলম চৌধুরী জানিয়েছিলেন তারা চ্যাম্পিয়ন ফাইট নয়, চ্যাম্পিয়নই হতে চান। কোচ মারুফুল হক বলেছিলেন সবকয়টি শিরোপা চান তিনি। কথা রেখেছেন দুজনেই। মোহামেডান ও আবাহনীর মতো ঐতিহ্যবাহী দলকে পেছনে ফেলে মৌসুমের ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ফুটবল শিরোপা তো ঘরে তুলেছেই । বাকি ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শেষ পর্যন্ত সেটাও জিতলো তারা। ১৬ ম্যাচে ১২ জয় এবং দুটি ড্র। হার মাত্র দুটি ম্যাচে। সব মিলিয়ে দারুণ একটা লিগই কাটিয়েছে দলটি। তবে চ্যাম্পিয়ন দলের উদযাপন যেমনটা হওয়া উচিত শেখ রাসেলের বেলায় মোটেই তেমনটি হয়নি বলে অনুযোগ জানালেন তারকা খেলোয়াড় এমিলির। তিনি বলেন, ‘ আমরা একটা চ্যাম্পিয়ন দল। অথচ কোনো উত্সব নেই। আজকে যদি মোহামেডান আবাহনী ম্যাচ খেলতো তাহলে অন্য রকম হতো পরিবেশ।’ এমিলির কথার সত্যতা মিললো শেখ রাসেলের ড্রেসিংরুমে গিয়েও। চ্যাম্পিয়ন দলের উত্সবের আমেজ তো ছিলই না বরং পরিবেশ ছিল দারুণ শান্ত। এর কারণ হতে পারে, এ মৌসুমের অনেক তারকাই পরের মৌসুমে থাকছেন না দলে। এমিলি, জাহিদ, লিংকন, মামুনুল ইসলাম, মিঠুন চৌধুুরী, মামুন মিয়া দল ছেড়ে দিয়েছেন। তারা মোহামেডান, আবাহনী এবং শেখ জামালে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। দলের অধিনায়ক বিপ্লবের মুখেও কাল হাসি দেখা গেল না। অন্যদের চলে যাওয়া প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘ওরা অতিরিক্ত পেশাদার।’ দল ভেঙ্গে গেছে, সব বুঝেও মুখ খুলতে চাইছেন না কোচ মারুফুল হক। তিনি বলছেন ‘যদি ওরা চলে গিয়ে থাকে, অফিসিয়ালরা আরো বেশি পারিশ্রমিক দিয়ে আনতে পারে। তাছাড়া চুক্তিটা তো জুলাই পর্যন্ত রয়েছে।’ তবে দল ছাড়ার ব্যাপারটা চূড়ান্ত বলেই জানালেন এমিলি-জাহিদরা। এমিলি বলেন, ‘ক্লাব আমাদের সাথে কথা বলে না। কত দিন আমরা অপেক্ষা করব।’ একই কথা জাহিদের। তিনি বলেন, ‘আমাদেরকে রাখতে চায়, সেটা মুখে বললে তো হবে না। চূড়ান্ত করতে হবে তো। আমরা মোহামেডানের সাথে আলোচনা চূড়ান্ত করেছি।’ কালকের এ খেলাটি ফ্লাড লাইটে সমস্যা থাকায় বিকাল পাঁচটার পরিবর্তে শুরু হয় চারটায়। শিরোপার মীমাংসা আগেই হয়ে যাওয়ায় স্টেডিয়ামে দর্শক সমাগম ছিল খুবই কম। গ্যালারিতে শেখ রাসেলের পঞ্চাশটা পতাকা। দুই গ্রুপে বাদক দল। আর জনা পঞ্চাশেক অলস সমর্থক গ্যালারীতে। ১৪ মিনিটে শেখ রাসেলের নাইজেরিয়ান স্ট্রাইকার বুকলা গোল করলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শিরোপাধারীরা। ৬৭ মিনিটে এমিলির গোলে ব্যবধান দাঁড়ালো ২-০। ৭৮ মিনিটে সকার ক্লাবের হয়ে গোল করেন স্মরণ হাওলাদার (১-২)। শেখ রাসেলের গোলের সময় গ্যালারিতে ব্যান্ড বাজল। তবে ম্যাচের সবটুকু ভাল হলো না তাদের। ম্যাচের শেষ মিনিটে রাসেলের সনি নরডে লাল কার্ড দেখায় কিছুটা হলেও ম্লান হয়ে যায় রাসেলের শিরোপা উত্সব। আজকের খেলা ঃ শেখ জামাল ও ব্রাদার্স, বঙ্গবন্ধু স্টেডিয়াম, পাঁচটা।