সুপার কাপ ফুটবল নভেম্বরে

স্পোর্টস রিপোর্টার সুপার কাপ ফুটবলের নতুন সময় ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল লিগ কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে নভেম্বরে সুপার কাপ ফুটবল হবে। এর আগেও কয়েক দফা সিদ্ধান্ত নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বাফুফে। এখন দেখার বিষয় আবার নতুন কোনো সময় ঘোষণা হয় কিনা। বাফুফের একটি সূত্র দাবি করে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে টুর্নামেন্টটি আয়োজনে সমস্যা হচ্ছে।