নেপালে ড্র করে হার এড়ালো আবাহনী

নেপালের দল থ্রীস্টার ক্লাবের বিরুদ্ধে আবাহনী ১-১ গোলে ড্র করেছে। গোল হজম করে পিছিয়ে পড়েও ড্র করে আবাহনী। এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবলের গ্রুপ পর্বের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে গতকাল কাঠমান্ডুতে আবাহনীর বিরুদ্ধে নেপালের দল থ্রীস্টার ক্লাব ম্যাচের ১৫ মিনিটে জগজিত্ শ্রেষ্ঠার গোলে এগিয়ে ছিল। ৩৮ মিনিটে তৌহিদের গোলে আবাহনী ম্যাচে ফিরেছিল। কিন্তু সেখান থেকে জয়ের সুযোগ তুলে নিতে পারেনি গতবারের পেশাদার লিগ চ্যাম্পিয়ন আবাহনী। ৭৯ মিনিটে আবাহনীর বিরুদ্ধে পেনাল্টি পায় নেপালের দল। কিন্তু আবাহনীর গোলকিপার সোহেল ঠেকিয়ে দিয়ে দলকে হার থেকে রক্ষা করেন। ‘এ’ গ্রুপে আবাহনীর দ্বিতীয় ম্যাচ তাইওয়ানের পাওয়ার কোম্পানীর বিরুদ্ধে। শনিবার শেষ ম্যাচ।