আমি কোনো আগন্তুক নই
আহসান হাবীব
১৭। ‘টলমল শিশির’ কোন ঋতুকে স্পর্শ করে?
(ক) বসন্তকাল (খ) হেমন্তকাল (গ) শরত্কাল (ঘ) শীতকাল
১৮। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার মূল বিষয় হলো-
(ক) শহুরে জীবনের সঙ্গে একাত্মতা ঘোষণা করা
(খ) গ্রামীণ জীবনের সঙ্গে একাত্মতা ঘোষণা করা
(গ) শ্রেণি চরিত্রের সঙ্গে একাত্মতা ঘোষণা করা
(ঘ) মাটি ও মাতৃভূমির সঙ্গে একাত্মতা ঘোষণা করা
১৯। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবির কোন পরিচয় ফুটে উঠেছে?
(ক) দেশপ্রেম (খ) প্রকৃতিপ্রেম (গ) স্বজাত্যপ্রেম (ঘ) মানবপ্রেম
২০। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতার শিক্ষণীয় দিক হলো-
(ক) গ্রামের মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ
(খ) পিতামাতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন
(গ) জন্মভূমির প্রতি বিশ্বস্ত থাকা
(ঘ) বিভিন্ন শ্রেণিপেশার প্রতি শ্রদ্ধা প্রদর্শন
২১। ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় গ্রামবাংলার প্রকৃতি ও মানুষের সঙ্গে কবি একাত্ম হয়েছেন যেভাবে-
(ক) আপন সত্তায় অনুভব করে (খ) সৌন্দর্য উপলব্ধি করে
(গ) স্মৃতিচারণার মাধ্যমে
(ঘ) গভীর জীবনবোধ উপলব্ধির মাধ্যমে
নিচের উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:
‘পদ্মা যমুনা মধুমতী আর
মেঘনার মালা কণ্ঠে পরি
দাঁড়ায়ে রয়েছে সুজলা যে দেশ
সেই দেশে বাস আমরা করি।’
২২। উদ্দীপকের ভাবের সঙ্গে তোমার পঠিত ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কিসের মিল রয়েছে?
(ক) স্থাপনা (খ) প্রকৃতি
(গ) পরিবেশ (ঘ) সময়
২৩। কবিতার মূলভাব-
i. গ্রামীণ জীবনের সঙ্গে একাত্মতা ঘোষণা করা
ii. মাটি ও মাতৃভূমির সঙ্গে একাত্মতা ঘোষণা করা
iii. শহুরে জীবনের সঙ্গে একাত্মতা ঘোষণা করা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়
হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়;’
২৪। উদ্দীপকের প্রত্যাশার সঙ্গে কোন কবির প্রত্যাশার সাদৃশ্য রয়েছে?
(ক) শামসুর রাহমান (খ) জীবনানন্দ দাশ
(গ) আহসান হাবীব (ঘ) জসীম উদ্দীন
২৫। উক্ত কবিতার মূল প্রতিপাদ্য হলো-
i. জন্মভূমির সঙ্গে মানুষের সম্পর্ক
ii. প্রকৃতির প্রতি কবির প্রেম
iii. জন্মভূমির সঙ্গে বিশ্বস্ততা
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) iii
(গ) i ও ii (ঘ) i, ii ও iii
১৭ ঘ ১৮.ঘ ১৯.গ ২০ গ ২১.ক ২২খ ২৩ ঘ ২৪ গ ২৫ ঘ