নতুন পণ্য
প্রকাশ : ০৮ মে ২০১৩, ১৯:২৫
ফুজিত্সু লাইফবুক
ফুজিত্সু’র ইউএইচ ৫৭২ মডেলের লাইফবুক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। এতে রয়েছে ১৩.৩” ডিসপ্লে, ১.৭ থেকে ২.৬ গিগাহার্জ ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪০০০ এইচডি গ্রাফিক্স, ৪জিবি ডিডিআর৩ র্যাম, ৫০০জিবি হার্ডডিস্ক, ৩২জিবি আইএসএসডি স্টোরেজ, উইন্ডোজ ৮ ওএস, ল্যান, ব্লুটুথ ৪.০ প্রভৃতি। ম্যাগনেশিয়ামে তৈরি লাইফবুকটির ওজন ১.৫ কেজি এবং ব্যাটারি ব্যাকআপ ৫ ঘণ্টা। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৯৩,৫০০ টাকা।
আসুস নোটবুক
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের ভিভোবুক এস৩০০সিএ মডেলের টাচস্ক্রিন নোটবুক। ১৩.৩” টাচ পর্দার অ্যালুমিনিয়ামে আবৃত এই নোটবুকে রয়েছে ১.৭ গিগাহার্জ ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল এইচডি গ্রাফিক্স ৪০০০, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ ৪.০, ল্যান, এইচডি ওয়েবক্যাম, আসুস সনিক মাস্টার অডিও প্রভৃতি। উইন্ডোজ ৮সহ এর মূল্য ৬৫,০০০ টাকা। ফোন :০১৭১৩২৫৭৯৪২, ৯১৮৩২৯১।
তোশিবা এক্সিকিউটিভ ল্যাপটপ
এক্সিকিউটিভদের জন্য স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবার স্যাটেলাইট এল৮৪০ মডেলের কোরআই৫ ল্যাপটপ। ইন্টেল তৃতীয় প্রজন্মের ৩২৩০এম কোরআই৫ প্রসেসর ছাড়াও এতে রয়েছে ২ জিবি ডিডিআর৩ র্যাম, ১৪” এলইডি ডিসপ্লে, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক, ইন্টেল ৪০০০ এইচডি গ্রাফিক্স, ডুয়াল লেয়ার ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম, ৪.০ ব্লুটুথ, ল্যান, ওয়াই-ফাই প্রভৃতি। ফ্রি ক্যারি কেস এবং ১ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৫২,০০০ টাকা। ফোন :০১৭৫৫৬০৬৩১৯।
ই-ডাক্তার সেবা নিয়ে হেলথ প্রায়োর ২১ ডটকম
যেকোনো জরুরি মুহূর্তের প্রয়োজনে ঘরে বসেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সেবা পৌঁছে দিতে চালু হয়েছে হেলথ প্রায়োর২১ ডটকম (www.healthprior21.com)। সাধারণ রোগ জিজ্ঞাসা এবং পরামর্শ এই সাইটে বিনামূল্যেই পাওয়া যাবে। তবে জটিল রোগের জন্য বিশেষজ্ঞ পরামর্শ, পূর্বের প্রেসক্রিপশন দেখানো প্রভৃতি কাজের জন্য অর্থের বিনিময়ে সেবা পাওয়া যাবে। ক্রেডিট কার্ড ও বিকাশের মাধ্যমে এখানে অর্থ পরিশোধ করা যাবে। সব ধরনের রোগের জন্যই এখানে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার। অনলাইনেই তাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুযোগ আছে।