নেপালে আবাহনীর দ্বিতীয় ম্যাচ আজ
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:৫৩
আবাহনী এএফসি প্রেসিডেন্ট কাপ ফুটবল গ্রুপ পর্বের খেলায় আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে তাইওয়ান পাওয়ার কোম্পানীর বিরুদ্ধে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশের সময় বিকাল পৌনে তিনটায়। আবাহনী ‘এ’ গ্রুপে প্রথম ম্যাচে নেপালের থ্রিষ্টার ক্লাবের সাথে ১-১ গোলে ড্র করেছে। এই গ্রুপের অন্য ম্যাচে মঙ্গোলিয়ার আরচিম ফুটবল ক্লাব গোল শূন্য ড্র করে তাইওয়ান পাওয়ার কোম্পানির সাথে। আজ বিকালে দ্বিতীয় ম্যাচে থ্রিষ্টার ক্লাব ও আরচিম ফুটবল ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। এই গ্রুপ থেকে দুইটি দল চূড়ান্ত পর্বে উঠবে।