কোটালিপাড়া চ্যাম্পিয়ন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দিনব্যাপী আয়োজিত স্কুল কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন। গতকাল বুধবার কোটালীপাড়া সরকারি শেখ লুত্ফর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ ফাইনালে কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন ২৭-১৫ পয়েন্টে সিকিরবাজার পাবলিক ইনস্টিটিউশনকে হারায়।