রক্ত পরীক্ষার মাধ্যমে
অটিজমের ঝুঁকি
জানা যাবে
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:৫৭
অতি সাধারণ একটি ব্লাড টেস্টের মাধ্যমে শিশুদের অটিজম সম্পর্কে জানা যাবে এমন একটি গবেষণা করেছেন মার্কিন বিশেষজ্ঞগণ। শুধু তাই নয়, এই টেস্টের মাধ্যমে শিশুদের অন্যান্য মানসিক সমস্যা থেকেও অটিজমকে আলাদা করা যাবে। তবে বিশেষজ্ঞগণ বলছেন, এই ব্লাড টেস্টের মাধ্যমে সরাসরি অটিজম নির্ণয় করা যাবে না। বরং এই টেস্টটি অটিজম নির্ণয়ে সহায়ক হবে। এ ব্যাপারে ভেন্ডার বিল্ট বিশ্ববিদ্যালয়ের মানসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা: জেরেমি মনে করেন, এই ব্লাড টেস্টের মাধ্যমে অটিজমের ঝুঁকি সনাক্ত করা গেলে এই রোগ সম্পর্কে অধিকতর জানা যাবে এবং চিকিত্সা ও রোগ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হবে। তবে বিশেষজ্ঞগণ আরো বলেছেন, অটিজম এক ধরনের মানসিক সমস্যা। এ ধরনের সমস্যা নিয়ন্ত্রণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সহযোগিতা বেশি প্রয়োজন। এছাড়া অটিজমের ক্ষেত্রে শিশুদের প্রতি সকলের ভাল আচরণ করা উচিত। এতে শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।