নার্সিংয়ে চালু হচ্ছে
এমএসসি কোর্স
প্রকাশ : ০৮ মে ২০১৩, ২১:৫৮
দেশের নার্সিং উচ্চ শিক্ষার মান বিশ্বমানের চালু করার চূড়ান্ত করা হয়েছে। এ শিক্ষায় যুক্ত হয়েছে এমএসসি কোর্স। বিশ্বের বিভিন্ন দেশে নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে। দেশে চাহিদা অনুযায়ী উচ্চ শিক্ষার নার্সদের সংখ্যা সীমিত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে নার্সিং পেশার মান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষানীতি-২০১০ মোতাবেক বাংলাদেশ নার্সিং কাউন্সিলের উদ্যোগে, সেবা পরিদপ্তরের তত্ত্বাবধানে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহায়তায় দেশে নার্সিং পেশায় দুই বত্সর মেয়াদী এমএসসি নার্সিং কোর্স চালু করার লক্ষ্যে সম্প্রতি একটি খসড়া কারিকুলাম প্রণয়ন করা হয়। সেবা পরিদপ্তর কর্তৃক মনোনীত দেশে-বিদেশে নার্সিংয়ে ডিগ্রীপ্রাপ্ত শিক্ষিত ও অভিজ্ঞতা সম্পন্ন কয়েকজন নার্সিং কর্মকর্তা কারিকুলাম প্রণয়নের কাজে সম্পৃক্ত ছিলেন। এই কারিকুলামটি চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অচিরেই কোর্সটি চালু করা হবে বলে এ কর্মকর্তা জানান। ২ বত্সর মেয়াদী এমএসসি ইন নার্সিং কোর্স চালুর মাধ্যমে নার্সিং সেক্টরে বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষক ও স্পেশালিস্ট নার্সের চাহিদা পূরণ হবে, যা দেশের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে চলে উক্ত কর্মকর্তা জানিয়েছেন।