পাবলো শাহি’র পিএইচডি লাভ

নব্বইয়ের দশকের অন্যতম কবি পাবলো শাহি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগ থেকে ‘বাংলাদেশের কবিতা: উত্তরাধিকার ও নতুন অর্জন (উনিশশ’ সাতচল্লিশ থেকে সমকাল)’ বিষয়ে পিএইচডি লাভ করেছেন। তার তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. মো. বায়তুল্লাহ্ কাদেরী, পরীক্ষা পরিষদের আহবায়ক ও বহির্পরীক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. খালেদ হোসাইন। -প্রেস বিজ্ঞপ্তি