এসরক মাদারবোর্ড
প্রকাশ : ০৯ মে ২০১৩, ১৯:৩৮
ওসি ফর্মুলা পাওয়ার কিটসহ এসরক জেড৭৭ ওসি ফর্মুলা মডেলের মাদারবোর্ড বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস। এটি দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের কোরআই৩/৫/৭ প্রসেসর সমর্থন করে। এতে রয়েছে ল্যান, ৭:১ চ্যানেল অডিও, ৬টি ইউএসবি ৩.০, ৪টি সাটা২ কানেক্টর, ডিডিআর৩ ডুয়াল চ্যানেল মেমোরি স্লট প্রভৃতি। মূল্য ২৫,০০০ টাকা। ফোন :৮৬৫০১৭৯-৮১, ৯৮৮৭৬৮৭।