রোনালদোর ২০০!

মালাগার বিরুদ্ধে গত বুধবার রাতের ম্যাচের স্কোর লাইন যখন ২-১ হল, তখন ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে অতিক্রম করলেন আরো একটি মাইলফলক। ফুটবলের অন্যতম সফল ক্লাবটির ১১১ বছরের ইতিহাসে মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০০ গোল করার রেকর্ড গড়লেন তিনি। আর বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই বিরল কৃতিত্ব স্থাপন করতে তিনি খেলেছেন মাত্র ১৯৭টি ম্যাচ। অর্থাত্ ম্যাচপ্রতি গোলের সংখ্যা একেরও বেশী! এত কম ম্যাচ খেলে রিয়ালের হয়ে ২০০ গোল করতে পারেননি আর কেউই। এর আগে এই রেকর্ড ছিল হাঙ্গেরিয়ান কিংবদন্তী ফেরেঙ্ক পুসকাসের দখলে। ২০২তম ম্যাচে ২০০ গোলের দেখা পান তিনি। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে রিয়ালে পা রাখেন এই পতুর্গীজ। প্রথম মৌসুমে ৩৩ গোল করে বুঝিয়ে দেন আট কোটি পাউন্ড পানিতে ফেলেনি রিয়াল! এরপরের তিনটি মৌসুমে গোল করেছেন লিওনেল মেসির সঙ্গে পাল্লা দিয়ে। গত তিন বছরে প্রতি মৌসুমেই ৫০টির বেশী গোল করা এ সুপারস্টার এ মৌসুমে এখনো পর্যন্ত ৫৩ ম্যাচে করেছেন ৫৪ গোল! ২০০তম গোলের পর রোনালদোকে অভিনন্দিত করে দলের সহকারী কোচ আইতর কারাঙ্কা বলেছেন, ‘সে যে মানের খেলোয়াড়, রিয়ালই তার জন্য আদর্শ ক্লাব। কারণ, রিয়ালই সেরাদের জন্য উপযুক্ত জায়গা। সে (রোনালদো) আরো ভাল করবে এবং তাকে পেয়ে রিয়াল আসলেই লাভবান হচ্ছে।’ গত তিন বছরে প্রতি মৌসুমেই ৫০টির বেশী গোল করা এ সুপারস্টার এ মৌসুমে এখনো পর্যন্ত ৫৩ ম্যাচে করেছেন ৫৪ গোল! রিয়ালের হয়ে রোনালদোর ২০০ মৌসুম লা-লিগা চ্যাম্পিয়নস লিগ কোপা ডেল রে সুপার কাপ মোট ১২-১৩ ৩৪ ১২ ৬ ২ ৫৪ ১১-১২ ৪৬ ১০ ৩ ১ ৬০ ১০-১১ ৪০ ৬ ৭ - ৫৩ ০৯-১০ ২৬ ৭ - - ৩৩ মোট ১৪৬ ৩৫ ১৬ ৩ ২০০ রিয়ালের সর্বকালের সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় গোল ম্যাচ রাউল গঞ্জালেস ৩২৩ ৭৪১ আলফ্রেডো ডি স্টেফানো ৩০৮ ৩৯৬ সান্তিলানা ২৯০ ৬৮৫ ফেরেঙ্ক পুসকাস ২৪২ ২৬২ হুগো সানচেজ ২০৮ ২৮২ ক্রিশ্চিয়ানো রোনালদো* ২০০ ১৯৭