রুনির জায়গায় রোনালদো?
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:০৬
অনেকটা হঠাত্ করেই ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত জানালেন দলটির স্কটিশ কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। আর এর সাথে দলের মধ্যে আরও কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছে কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম। বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে নেয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে রেড ডেভিলরা। স্পোর্টস মেইল জানিয়েছে ইউনাইটেড দলের নির্বাহী প্রধান ডেভিড গিল রোনালদোর পর্তুগীজ এজেন্ট জর্জ মেন্ডেসের সাথে দেখা করতে মাদ্রিদ গেছেন। ২০০৯ সালে রেকর্ড ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান “সিআর সেভেন”। আর রোনালদো ম্যানচেস্টারে আসলে দল থেকে বিদায় নিতে পারেন ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। তাকে দলে নেয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে চেলসি ও পিএসজির মতো ক্লাবগুলো।