মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সপ্তম
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:১২
এ বছর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩০৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৩০৪ জন। একজন অনিয়মিত শিক্ষার্থী পাস করতে পারেনি। পাসের হার ৯৯.৯৯ শতাংশ।
পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের ২৪৫ জন জিপিএ-৫ পেয়েছে। বোর্ডের এই বিদ্যালয়টি এবার ৭ম স্থান অর্জন করেছে।