ময়মনসিংহ জিলা স্কুল অষ্টম

সারাদেশে ৮ম স্থানে থাকা ময়মনসিংহ জিলা স্কুল থেকে ২৬১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাসের মাধ্যমে জিপিএ-৫ পেয়েছে ২১৭ জন। প্রধান শিক্ষক ইউনুস ফারুকী ভাল ফলাফলের জন্য আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবক ও পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতার কারণেই এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।