কুমিল্লায় তৃতীয় ফেনী গার্লস ক্যাডেট কলেজ
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:১৫
ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫২ জন ক্যাডেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই জিপিএ-৫ পেয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডে তৃতীয় স্থান অধিকার করেছে। কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান বলেন, সকল ক্যাডেটের ঐকান্তিক চেষ্টা, কঠোর পরিশ্রম, কলেজের কর্মকর্তা, অনুষদ সমস্যদের নিবিড় পর্যবেক্ষণ শিক্ষা দান এবং অভিভাবকদের একান্ত প্রচেষ্টা এ ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।