মাদরাসায় শীর্ষ
দশে তৃতীয়
দারুননাজাত
প্রকাশ : ০৯ মে ২০১৩, ২২:১৬
ঢাকার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা দাখিল পরীক্ষায় শীর্ষ দশে ৩য় স্থান অর্জন করেছে। সর্বমোট ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৫ জন। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ.খ.ম. আবুবকর সিদ্দীক বলেন, সুষ্ঠু পরিবেশ, ছাত্রদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি আল্লাহর অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি।-প্রেস বিজ্ঞপ্তি