পলিসি রিসার্চ সেন্টার বাংলাদেশ

পলিসি রিসার্চ সেন্টার বাংলাদেশ (পিআরসি বিডি) ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এ ছাড়া আরও বক্তব্য রাখেন আকরাম হোসাইন, ড. মোনওয়ার হোসাইন, ড. মোশারফ হোসাইন ও পিআরসি চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আকবর উদ্দিন আহমাদ। অনুষ্ঠানে পিআরসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।