ঠাকুরগাঁওয়ে শ্যামলী কোচ চাপায় কালা চান (৩০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।
শহরের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কাচাঁমাল আরতের সামনে বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি আশিকুর রহমান।
নিহত কালা চান শহরের মুজিবনগর এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, নেকমরদ থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল শ্যামলী কোচটি। এসময় ভ্যান নিয়ে রাস্তা পাড় হওয়ায় সময় কোচটি কালা চানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ইত্তেফাক/আরকেজি