ইস্পাহানি প্রিমিয়ার ক্রিকেট

সুপার সিক্সে ইস্পাহানির প্রথম জয়

ইস্পাহানি ক্রিকেটের সুপার সিক্স পর্বে ইস্পাহানি স্পোর্টিং ক্লাব গতকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ৪৩ রানে কোয়ালিটি স্পোর্টস ক্লাবকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেল। এই পর্বে পাঁচ খেলার মধ্যে এটি তাদের একমাত্র জয়। সংক্ষিপ্ত স্কোর : ইস্পাহানি ক্লাব ২১২/৮ (সামিউল ৫৯, শফিকুল ৩৯, রুম্মান আহমদ ৩১, ইরফান শুক্কুর ২১, অতিঃ ২১; মোহাম্মদ শরীফ ৪/৪০)। কোয়ালিটি ক্লাব ১৬৯/১০ (নাঈম ৪৬, আরাফাত ৩০, সালাউদ্দিন ২৮, অতিঃ ১৪, সুদীপ্ত ৩/২৮, নাজমুল ৩/৩৩, রিদোয়ান ২/৩০)।