সিটিতে আসছেন পেলিগ্রিনি?
প্রকাশ : ১১ মে ২০১৩, ২১:৫৬
কোচ পরিবর্তন করতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটি; বাজে পারফরম্যান্সের জের ধরে চাকরি হারাচ্ছেন ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি; এমনটাই দাবি করছে এএস নামের একটি স্প্যানিশ পত্রিকা। তাদের ভাষ্য অনুযায়ী লা লিগার দল মালাগার কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি আসছেন ইত্তেহাদ স্টেডিয়ামে। এএস ছাড়াও ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট, সান, গার্ডিয়ানও একইরকম কথাই বলছে। গত মৌসুমে বর্তমান কোচ রবার্তো মানচিনির অধীনেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে ম্যানচেস্টার সিটি। তবে, এই মৌসুমে বলার মতো কোন পারফর্ম করতে পারেনি ক্লাবটি। আর ক্লাবের দেয়া যে কোন সিদ্ধান্ত মেনে নিতেও প্রস্তুত মানচিনি, ‘ইন্টার মিলানে চার বছরে আমি সাতটি শিরোপা জয় করেছিলাম। এর পরেও আমি মিলানে টিকতে পারিনি। এটাই ফুটবল!’