চলচ্চিত্রে আসছেন মডেল সিবা

চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে র্যাম্প মডেল ও অভিনেত্রী সিবা আলী খানের। বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি পরিচালক মাসুদু রিকিয়ার ‘স্টোরি অব সামারা’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এ বিষয়ে সিবা বলেন, ‘এরই মধ্যে আমি সিনেমাটিতে অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছি। বিপরীতে অভিনয় করবেন র্যাম্পেরই আরেক মডেল সাঞ্জু।’ ২০০৯ সাল থেকে আমি র্যাম্পে হাঁটছি। অভিনয়ের প্রতি দুর্বলতা তৈরি হয় অনেক আগেই। বিশেষ করে চলচ্চিত্রের প্রতি। এ জন্য নিজেকে প্রস্তুত করতে থাকি। সেই প্রস্তুতির অংশ হিসেবে কয়েকটা নাটকে অভিনয় করি। অবশেষে ‘স্টোরি অব সামারা’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাই। গল্পটি ভালো লাগায় অভিনয় করতে রাজি হয়ে যাই। ছবির গল্প অনেকটা হরর-রোমান্টিক টাইপের। প্রচুর অ্যানিমেশনও থাকবে। সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরি শ্যূটিং শুরু হবে। ‘স্টোরি অব সামারা’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে ভারটেক্স প্রডাকশন্স।- বিডি নিউজ