সেরা স্কুলের তালিকা
তৈরির পদ্ধতি
পরিবর্তন দাবি
প্রকাশ : ১১ মে ২০১৩, ২২:২৪
এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে দনিয়া এ.কে.স্কুল এন্ড কলেজ থেকে ৪০২ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৯.২৮%। তার মধ্যে ৪ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করেনি। বিজ্ঞান বিভাগে ৪৪৪ জন উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর মধ্যে ৩১৮ জন জিপিএ-৫ পেয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া বলেন, বর্তমানে যে পদ্ধতিতে সেরা স্কুলের তালিকা করা হয় তা অগ্রহণযোগ্য। ৪৮-৪৯ জন ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়ে সেরা স্কুলের তালিকায় উপরের দিকে স্থান পায়। অথচ সহস্রাধিক ছাত্র-ছাত্রী পরীক্ষা দেয়া প্রতিষ্ঠানকে সরকার অবমূল্যায়ন করছে। আমরা দেশের শিক্ষার হার ও মান দুটিই বাড়াচ্ছি। কিন্তু সেরা স্কুলের তালিকায় থাকে কম ছাত্র-ছাত্রী পড়ানো প্রতিষ্ঠান। এ পদ্ধতি চলতে থাকলে অধিক ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমানো হবে। এতে করে দেশ ও জাতির ক্ষতি হবে। তাই বর্তমান পদ্ধতিতে সেরা স্কুলের তালিকা না করে পূর্বের নিয়মে তালিকা করার আহ্বান জানান। -প্রেস বিজ্ঞপ্তি