নতুন গ্যাস সংযোগ
তদারকিতে জ্বালানি
বিভাগের কমিটি
প্রকাশ : ১১ মে ২০১৩, ২২:২৪
নতুন গ্যাস সংযোগ দেয়ার বিষয় তদারকি করতে জ্বালানি বিভাগ থেকে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিবকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এবং পাঁচটি বিতরণ কোম্পানির ব্যবস্থাপক (প্রশাসন)-এর সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। দেশব্যাপী অবৈধ সংযোগ, জমাকৃত চাহিদাপত্রের সংখ্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে কমিটি পর্যালোচনা করবে বলে জানা গেছে।