একিউট ইশকিমিক স্ট্রোক ব্যবস্থাপনায় আরটিপিএ থেরাপি চালু

একিউট ইশকিমিক স্ট্রোক রোগীদের জন্য চলতি মাসে আর টি পি এ থেরাপি চালু করেছে এ্যাপোলো হসপিটালস ঢাকা। এ্যাপোলো হসপিটালস ঢাকার নিউরোলজি বিভাগের নিবীড় তত্ত্বাবধানে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ থেরাপি প্রয়োগ করা হয়। রোগী বা রোগীর স্বজনরা যে কেউ স্ট্রোকের লক্ষণ দেখা দেয়ার প্রথম আড়াই ঘণ্টার মধ্যে ইমার্জেন্সি বিভাগের ১০৬৭৮ নাম্বারে যোগাযোগ করার জন্য হসপিটাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি