রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী
উপলক্ষে বিশেষ অনুষ্ঠান
প্রকাশ : ১১ মে ২০১৩, ২২:২৪
গতকাল জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে রবীন্দ্র একাডেমীর দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রয়াত প্রফেসর এমিরেটাস রবীন্দ্র একাডেমীর প্রথম সভাপতি খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী জামাল নজরুল ইসলামের স্মৃতিচারণ উপলক্ষে অনুষ্ঠিত হয় প্রথম অনুষ্ঠান। এ অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন কবি শাহেদ রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. মনিরুজ্জামান।
অনুষ্ঠানের দ্বিতীয়ভাগে কবিগুরু রবীন্দ্রনাথের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন প্রফেসর এমিরেটাস ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র একাডেমীর সভাপতি এম আজিজুর রহমান। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অণিমা রায়, অনিরুদ্ধ সেনগুপ্ত, নন্দিতা ইয়াসমিন, মকবুল হোসেন, ফারহানা শিরিন নিপা, জেরিন তাবাসসুম প্রমুখ।