ইসলামকে আল্লাহই হেফাজত করবেন : ডেপুটি স্পিকার
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ মে ২০১৩, ২২:২৫
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী বলেছেন, ইসলাম আল্লাহর ধর্ম। আল্লাহই এ ধর্ম ব্যবস্থাকে রক্ষা করবেন। ওদের করার কিছু নেই।
শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা আওয়ামী লীগের কর্মীসভায় গতকাল শনিবার উপজেলা শহীদ মিনার চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী হাসান আলী রাঢ়ীর সভাপতিত্বে বিশেষ অতিথি মিজ মাজেতা শওকত, জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর পৌর মেয়র আব্দুর রব মুন্সী, ডা. খালেদ শওকত আলী, দেলোয়ার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।