তিতুমীর কলেজের মহিলা হোস্টেলে চুরি

রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের মহিলা হোস্টেলে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত আড়াইটা থেকে ৪টার মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) ভুঁইয়া মাহবুব হোসেন। তিনি জানান, মহিলা হোস্টেলের নিচতলার দুই/তিনটি কক্ষে (গণরুম হিসেবে পরিচিত) এবং দোতলার কয়েকটি কক্ষে মেয়েদের ভ্যানিটি ব্যাগ, টাকা-পয়সা ও মোবাইল চুরি হয়েছে।