মেধাবী তরুণ শাহিন সুলতানের এগিয়ে চলা
প্রকাশ : ১২ মে ২০১৩, ২০:১৭
এ দেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ দেশের বাইরে গিয়ে পড়ালেখা করার কথা চিন্তা করে। যাদের কিছু অংশ আছে পড়ালেখার জন্যে বিদেশে যায় এবং সুনামের সাথে পড়ালেখা করে। আবার এদের মধ্যে অনেকে সঠিক বিষয় এবং নিয়ম নির্বাহ না করে বিদেশে যাওয়ার কারণে মানবেতর জীবন যাপন করে। ফলে অনিশ্চিয়তা দেখা দেয় তাদের জীবনে। কিন্তু অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয় নিয়ে ভর্তি হয়ে উন্নত বিশ্বে ক্রেডিট ট্রান্সফার করে উজ্জল ভবিষ্যত্ গড়ার সুযোগ পেতে পারে তারা। আর বিদেশে গিয়ে শিক্ষা বা চাকরি করার সুযোগ পেতে পারে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/এইচএসসি, এ-লেভেল/ও-লভেল সম্পন্ন করার পরই। ঠিক এভাবেই এগিয়ে গেছে বাংলাদেশের তরুণ শিক্ষার্থী শাহিন সুলতান। এইচএসসি শেষ করে সে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন উত্তরার এগার নম্বর সেক্টরের দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে। উদ্দেশ্য ছিল উন্নত বিশ্বে গিয়ে এই বিষয়ে বড় ডিগ্রি অর্জন করবে। তার সে স্বপ্ন পূরণ হয়েছে। বর্তমানে সে ইংল্যান্ডের গ্লিনডোর ইউনিভার্সিটিতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছে। মঞ্জুর মোর্শেদ খানের সাথে তার এই সাফল্যগাথা নিয়ে কথা হলে তিনি জানান, আমারও ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। আর এদিক দিয়ে আমার ধারণা যে উড়োজাহাজের ইঞ্জিনিয়ার হচ্ছে ইঞ্জিনিয়ারিং জগতে যথেষ্ঠ বড় এবং গর্ব করে উল্লেখ করার মতো বিষয়। এ জন্য আগে থেকে আমার মানসিক প্রস্তুতি এবং একাগ্রতা ছিল এই পেশায় আসার।
তিনি বলেন, ‘বর্তমানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বিষয় এবং ভালো প্রতিষ্ঠান দুটোই সমানভাবে প্রয়োজন। আমি এইচএসসি পাস করে জানতে পারলাম কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে এই বিষয়ে পড়ালেখা করার সুযোগ আছে। অবশ্য এসএসসি করার পরও এ বিষয় নিয়ে পড়ালেখা করা যায়। সেখানে গিয়ে দেখলাম তাদের পরিচালনা করা ডিগ্রি আন্তর্জাতিকভাবে সমাদৃত এবং এখান থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর সম্পন্ন করে উন্নত বিশ্বের বহু দেশে মাস্টার্স করার সুযোগ আছে। আর খরচও যথেষ্ট কম। এ বিষয় আরও বিস্তারিত জানতে ৮৯৯১৩৭১ এই নম্বরে কথা বলতে পারেন আগ্রহীরা। যাই হোক সেখানে ভর্তি হওয়ার পর মাস্টার্স করার জন্যে ইংল্যান্ডের গ্লিনডোর ইউনিভার্সিটিতে চলে এলাম।’
শাহিন সুলতান বলেন, ‘অ্যারোস্পেস ইঞ্জিনিয়াররা এই সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না তা সম্পর্কে পাইলটরা সব ধরনের তথ্যপত্র নিয়ে থাকেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারদের কাছ থেকে। উড়োজাহাজের যাত্রী এবং পাইলটদের জীবন এবং তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছানোর অনেক কিছু নির্ভর করে অ্যায়ারক্রাফট মেনটেনেন্স ইঞ্জিনিয়ারের উপর। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারের কাজের ক্ষেত্রটা ব্যাপক। তবে অ্যায়ারক্রাফটের নিত্য নতুন ডিজাইন উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, পরীক্ষা পর্যবেক্ষণ, অ্যায়ারফ্রেম ইঞ্জিন তৈরি, অনুষাঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, মেরামত প্রভৃতি করা এদের দায়িত্বের অন্যতম অংশ।’
তিনি বলেন, ‘এ ক্ষেত্রে ১৮ মাস লেভেল-৩ বা এ লেভেল, ১৮ মাস লেভেল-৫ এবং ১ বছর যুক্তরাজ্যে টপ আপ বিএসসি করার সুযোগ রয়েছে। এই পেশায় আসতে রয়েছে এনডি এইচএনডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রভৃতি। একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের রয়েছে আন্তর্জাতিক ধারায় বেতন কাঠামো, সাথে রয়েছে বিভিন্ন সুবিধা। এ ক্ষেত্রে ১৮ মাস লেভেল-৩ বা এ লেভেল করতে সর্বমোট খরচ পড়বে মাত্র তিন লাখ টাকা, ১৮ মাস লেভেল-৫ করতে মোট খরচ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ১ বছর ইউ.কে-তে বিএসসি করতে টিউশন ফিস দিতে হবে। তবে টিউশন ফিস সেমিস্টার ওয়াইজ পে করা যায়।
অন্য এক প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন আমার এগিয়ে যাওয়ার সময়। আমি পড়ালেখা অবস্থায় চাকরি শুরু করতে পারি আবার শেষ করেও শুরু করতে পারি। এই পেশায় জীবনযাপনের ধারা খুবই উন্নত। চাকরি ক্ষেত্রে বেতন চমত্কার। আর ইংল্যান্ডের মতো এমন একটি উন্নত দেশে এ ধরনের পেশাদার হওয়া মানে অনেক বড় কিছু যা তুলনা করার মতো নয়। শিক্ষার্থী যারা জীবন পথে অনেকদূর এগোতে চায় তারা একটু ধৈর্য ধরে একাগ্র মনে এ ধরনের বিষয় নিয়ে পড়লেখা করলে আমার বিশ্বাস জীবনে বড় কিছু করার সুযোগ হাতে পাবে।’