জুরাইনে অগ্নিকাণ্ডে ক্ষতি অর্ধকোটি টাকা
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:০৯
রাজধানীর জুরাইনের পোস্তগোলায় শনিবার রাতের অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। শনিবার মধ্যর?াতে সংঘটিত এ আগুনে পোস্তগোলার উঁচাবাড়ি এলাকায় দুটি ফ্যাক্টরি, একটি মসজিদ ও আটটি বাসা সম্পূর্ণ ভস্মীভূত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত একটার দিকে উঁচাবাড়ি পোস্তগোলা আয়রন মার্কেট এলাকায় অবস্থিত জিহাদ এন্টারপ্রাইজ নামের একটি জুতা কারখানার মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় পাশে থাকা সোহেল ট্রেডার্স নামের অপর একটি জুতার কারখানা, একটি মসজিদ ও আটটি বসতবাড়ি পুড়ে যায়। খবর পেয়ে পোস্তগোলা ফায়ার সার্ভিসের একটি ও ওয়ারী এলাকার দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। পুড়ে যাওয়া বাইতুল সুজুদ জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, রাস্তার সমস্যার কারণে দমকলকর্মীরা সময়মত আসতে না পারায় ক্ষতি বেশি হয়েছে। প্রশাসনের উদ?াসীনতার সুযোগেই ফ্যাক্টরির মালিকরা ইচ্ছে মতো সড়ক দখল করে রাখে।