সম্পদকে বাঁচাতে এগিয়ে আসুন
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:১০
পাঁচ বছর বয়সী ফুটফুটে শিশু সম্পদ চক্রবর্তী লিভার ফেলিউর হয়ে বর্তমানে চেন্নাই শিশু লিভার হাসপাতালে চিকিত্সাধীন। ডাক্তার বলেছেন, একে বাঁচাতে হলে জরুরিভাবে লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এতে ২৫ লাখ টাকা প্রয়োজন। সম্পদের পিতা নুপুর চক্রবর্তীর পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। তাই তার পিতা সমাজের দানশীল ও বিত্তবান ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠাবার ঠিকানা ঃ নুপুর চক্রবর্তী, হিসাব নং- ১৮-১১৯৫৩৮২-০১, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশ, মোবাইল- ০১৭১৩১২৯৯০০ ।