খুলে পড়লো মিরপুর স্টেডিয়ামে গ্যালারির আচ্ছাদন
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:১৩
এদিকে গত শনিবার রাতের ঝড়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারির উপরের আচ্ছাদনের একটা বড় অংশ হেলে পড়েছে। নাট-বোল্ট খুলে পড়ে এমনটি ঘটে বলে জানিয়েছেন বিসিবি। তবে এটা বড় কোন বিপদ নয় বলে দাবি করেছেন বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। তিনি বলেন, ‘ঝড়ের কারণে গ্যালারির উপরের শেড হেলে পড়েছে। ইতোমধ্যে এনএসসি’র ইঞ্জিনিয়ার এসে দেখেছেন। আমরা কাল (আজ) সকালের মধ্যে এটা ঠিক করে ফেলবো।’
২০১১ বিশ্বকাপের সময় এই স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে। জানা গেছে, কিছুদিন আগে স্টেডিয়ামের দক্ষিণ গ্যালারির বাথরুম দিয়ে পানি পড়তো। সেটাও ইঞ্জিনিয়ার দিয়ে মেরামত করা হয়েছে। এবার ঘটল শেড হেলে পড়ার ঘটনা।