ইস্পাহানি ক্রিকেট লিগ
শিরোপার দোরগোড়ায় ব্রাদার্স
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ মে ২০১৩, ২২:১৪
ইস্পাহানি ক্রিকেটের শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন শক্তিশালী এফএমসি স্পোর্টস, সিটি কর্পোরেশন একাদশ ও কোয়ালিটি স্পোর্টস ক্লাবের পর গতকাল ৬ উইকেটে হারালো বন্দর ক্রীড়া সমিতিকে। সুপার সিক্স পর্বের অপর দল ইস্পাহানি স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেলাটিতে জিতলেই শিরোপা জয়ের উত্সবে মেতে উঠবে ব্রাদার্স। তবে ম্যাচটি কখন হবে তা জানাতে পারেনি লিগ কমিটি।