রেসিপি

এ সময়ের খিচুরি

বৃষ্টিদিনে খিচুরির বিকল্প আর কি হতে পারে। গ্রীষ্মের এই হঠাত্ বৃষ্টির দিনগুলোতে খিচুরি হতে পারে রসনা বিলাসের অন্যতম উপায়। তেমনি কিছু খিচুরির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা কড়চা পাঠকদের জন্য। আ ষা ঢ়ে খি চু রি উপকরণ :যেকোনো চাল ২ কাপ, মসুর ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, পেঁপে টুকরা আধা কাপ, চিচিঙ্গা ১টি, বেগুন ছোট ১টি, পটল ২টি, ঝিঙ্গা ১টি, আলু ২টি, বরবটি টুকরা ৪-৫টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা ২ চা চামচ, রসুন কুচি ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরাগুড়া আধা চাচামচ, হলুদ গুঁড়া আধা চাচামচ, মরিচ গুঁড়া ১ চাচামচ, এলাচি ৩টি, দারুচিনি ২টি, লবণ স্বাদমতো, ঘি তিন টেবিল চামচ, তেজপাতা ২টি, পানি পরিমাণমতো। প্রণালি :সব সবজির খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে নিন। প্যানে পেঁয়াজ ও রসুন ভেজে তাতে তেজপাতা আর গরম মসলা মেশান। এবার এতে সবজিগুলো দিয়ে ভালো করে ভাজুন। এখানে একে একে চাল-ডাল ও বাকি সব মসলা দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার গরম পানি ও লবণ দিন। পানি ফুটে উঠলে আঁচ কমিয়ে অল্প আঁচে চাল-সবজি সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে নাড়া দিয়ে দমে দিন। আষাঢ়ের এই খিচুরি শুঁটকি ভর্তার সাথে দারুণ জমবে। সাথে নিতে পারেন ডিমভাজা। বি ফ ভু না খি চু রি উপকরণ :পোলাউয়ের চাল ১ কেজি, গরুর মাংস ছোট টুকরা করা ১ কেজি, মুগ ও মসুর ডাল ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি ৩ গ্রাম, আদা-রসুন বাটা ১.৫ টেবিলচামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, নারকেল বাটা তিন চা চামচ, চীনা বাদাম ২ টেবিল চামচ, কাঠবাদাম বাটা ২ টেবিল চামচ, টকদই ২ টেবিল চামচ, জিরার গুঁড়া তিন চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া ২ চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, এলাচ ৫টি, দারুচিনি ৩ টুকরা, গরম পানি পরিমাণমতো। প্রণালি :প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি বাদামী করে ভেজে তাতে গরম মসলাগুলো ভেজে নিন। এবার একে একে সব মসলা দিয়ে মাংসের টুকরাগুলো ছেড়ে কসিয়ে নিন। এবার বাদামগুলো নারকেল বাটা ও দই দিয়ে আবার কসাতে থাকুন। সামান্য গরম পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিন। এবার এখন থেকে মসলাসহ অর্ধেকটা মাংস আলাদা করে সরিয়ে রাখুন। বাকি মাংসের ভেতর চাল-ডাল দিয়ে ৫ মিনিট কষান। এবার এতে আস্ত কাঁচা মরিচ দিয়ে পরিমাণমতো গরম পানি ঢেলে দিন। চাল সিদ্ধ হয়ে পানি কিছুটা শুকিয়ে গেলে মৃদু আঁচে দমে রাখুন। খিচুরি পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে, ঘি ও বাকি সরিয়ে রাখা মাংস দিয়ে আলতোভাবে মিশিয়ে নিন। আরও কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিন। কা উ নে র খি চু রি উপকরণ :কাউনের চাল ২ কাপ, ডাল যেকোনো ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ফালি ১০-১২টি, হলুদ গুঁড়া ১/৪ চা চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণমতো, গরম পানি ৪ কাপ। প্রণালি :কাউনের চাল ও ডাল একসাথে ধুয়ে ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা পরে পানি ধরিয়ে ফেলুন। প্যানে তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে আদাবাটা, হলুদ গুঁড়া ও গরম মসলা গুঁড়া দিয়ে চাল ডাল মিশিয়ে একটু ভেজে নিন। এবার পরিমাণমতো গরম পানি দিয়ে চুলায় অল্প আঁচে রাঁধুন। পানি শুকিয়ে চাল সিদ্ধ হয়ে গেলে নেড়ে নামিয়ে নিন। এই খিচুরি রকমারি আচারের সাথে পরিবেশন করুন। বা দ শা হী খি চু রি উপকরণ :পোলাউয়ের চাল ২৫০ গ্রাম, মুগ ডাল ২৫০ গ্রাম, সয়াবিল তেল আধা কাপ, তেজপাতা ৪টি, জিরা এক টেবিল চামচ, আস্ত গরম মসলা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, হলুদ ১ চা চামচ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, জয়ত্রি গুঁড়া ১ চিমটি, কাজুবাদাম ১৫টি, পেস্তাবাদাম ১৫টি, কিসমিস ২০টি, চিকেন স্টক ১ কিউব, ঘি ১ টেবিল চামচ। প্রণালি :চাল-ডাল ধুয়ে শুকিয়ে নিন। প্যানে তেল গরম করে আস্ত শুকনা মরিচ দিয়ে তেজপাতা ও জিরা মিশিয়ে ফোড়ন দিন। এবার এতে চাল-ডাল মিশিয়ে আস্ত গরম মসলা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, চিকেন স্টকের কিউব দিয়ে ভাজতে থাকুন। কিছু কষানোর পরে সব বাদাম আর কিসমিস ছড়ে দিয়ে তাতে গরম মসলার গুঁড়া ছিটিয়ে দিন। এবার গরম পানি ঢেলে ঢাকনা দিয়ে চাল সিদ্ধ হতে দিন। খিচুরি সিদ্ধ হয়ে গেলে ঘি ঢেলে নামিয়ে নিন। ধনেপাতার চাটনি আর কাবাবের সাথে এই খিচুরি পরিবেশন করুন।