স্টাইলশপ

কে ক্র্যাফটের এগিয়ে চলা

১৯৯৬ সাল, খালিদ মাহমুদ খান ও শাহনাজ খানের হাত ধরে, ‘সময়ের প্রতিনিধি প্রতিদিন’—এই স্লোগানকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের ফ্যাশন জগতে কে ক্র্যাফট তাদের যাত্রা শুরু করে। কে ক্র্যাফট ঘুরে এসে জানাচ্ছেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু শুরুতে হোম বুটিকসের চিন্তা থাকলেও ধীরে ধীরে সফলতার পথ ধরে এগিয়ে পরিণত হয়েছে আজকের ‘কে ক্র্যাফট’-এ। সেই থেকে শুরু, আর বর্তমানে এআর প্লাজা, মালিবাগ, দেশি দশ-বসুন্ধরা সিটি, বানানী, মিরপুরসহ ঢাকার বাইরেও তাদের শাখা রয়েছে। ঢাকার শাখাগুলোর মধ্যে সোবাহানবাগ, মিরপুর, শাহাবাগ, উত্তরা, ঝিগাতলা, বেইলি রোড, বনানী, ধানমন্ডি, মালিবাগ প্রভৃতি এলাকায় ৯টি শাখা ও ঢাকার বাইরে চট্টগ্রামে ১টি এবং দেশের বাইরে কানাডায় কে ক্র্যাফটের একটি শাখা রয়েছে। সোবাহানবাগের ২৫০০ স্কয়ারফুটের এই শোরুমটিতে ঢোকার মুখেই দেখা যাবে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে কিছু ডামি, আর তাদের পরনে রয়েছে হাল ফ্যাশনের নমুনা। সোবাহানবাগের প্রধান কার্যালয়টিই কে ক্র্যাফটের সবচেয়ে বড় শাখা। ক্রেতাদের জন্য দেশি কাপড়ের তৈরি পোশাকের সম্ভার দিয়ে সর্বদা সজ্জিত থাকে। এখানে মেয়েদের সালোয়ার, কামিজ, টপস, পাঞ্জাবি, স্কার্ট, ওড়না, ব্লাউজ পিস, শাড়ি, ছেলেদের লং পাঞ্জাবি, শর্ট পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পায়জামা, ওড়না, ফতুয়া, নাগড়া, ওয়ালেট প্রভৃতি। বিভিন্ন সেগমেন্ট ভাগ করা এই শোরুমটি। শুরুতেই রয়েছে সালোয়ার-কামিজ ও শাড়ি। এখানে ১১০০ থেকে শুরু করে ৭-৮ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার পছন্দের শাড়ি। আর সালোয়ার-কামিজগুলো পাওয়া যাবে ৭০০ থেকে ৫০০০-এর মধ্যেই। শাড়ি ও সালোয়ার কামিজের সেকশনটি পার হলে এরপর সেখানে পাওয়া যাবে পাঞ্জাবি। ১ থেকে ২ হাজারের মধ্যে মনের মতো পাঞ্জাবি পছন্দ হয়ে যাবে আপনার। সেটা পার হলে হাতের ডানদিকে কাচ ঘেরা কাউন্টারের সামনে গেলে দেখা যাবে নানা ধরনের গহনার পসর। গহনাগুলোর মধ্যে রয়েছে, কানের দুল (রুপা), ব্রেসলেট, মালা (রুপা), চুলের কাঁটা, পায়েল (রুপার), চুরি, লকিং, গ্লাস, ব্যান্ডেনা প্রভৃতি। কে ক্র্যাফট সাধারণত দেশি কাপড়ের তৈরি শাড়ি, পাঞ্জাবি, থ্রি-পিসের জন্য গ্রাহকদের কাছে অতি জনপ্রিয়। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা পাওয়া যাবে কে ক্র্যাফট। কে ক্র্যাফটের ঠিকানা শুক্রাবাদ বাসস্ট্যান্ড থেকে বামদিকের সড়ক ধরে উত্তর দিকে পায়ে হেঁটে ৫-৬ মিনিটের পথ অতিক্রম করলে কে ক্র্যাফটের প্রধান শাখার দেখা মিলবে। হাউজ-১/এ, রোড-১৩ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকা, ঢাকা। বাড়তি সুবিধা পণ্য পরিবর্তন :ক্রয়কৃত পণ্য কোনো কারণে পরিবর্তন করার প্রয়োজন হলে সর্বোচ্চ ৭ (সাত) দিনের মধ্যে ক্যাশমেমোসহ যে শাখা থেকে ক্রয় করা হয়েছে সেই শাখাতে যোগাযোগ করতে হবে। তবে পণ্যের সাইজ জনিত কোনো সমস্যা হলে নিকটস্থ যেকোনো শাখা থেকে সাইজ পরিবর্তন করা যাবে। কিন্তু পণ্যের ধরন পরিবর্তন করা যাবে না। বিশেষ বিক্রয় ব্যবস্থা :এখানে কর্পোরেট বা বড় ধরনের বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে কে ক্র্যাফটের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হবে। বিবিধ :কে ক্র্যাফটের সকল শাখা শীতাতপ নিয়ন্ত্রিত এবং প্রায় সকল সকল শাখাতেই গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে।