নোটিশ বোর্ড
প্রকাশ : ১৩ মে ২০১৩, ১৯:৪৭
অঞ্জন’স এ সামার ফিউশন
সময়োপযোগী আরামদায়ক পোশাকের দিকে নজর সবার। এ কারণেই গরমের এই সময়টায় সুতি এবং ভয়েল কাপড়ের কাটিং বৈচিত্র্যের পোশাক এনেছে লাইফস্টাইল ব্র্যান্ড অঞ্জন’স। ট্রেডিশনাল সালোয়ার-কামিজ, শাড়ি আর শার্টের পাশাপাশি তরুণীদের জন্য থাকছে পশ্চিমা ঢঙয়ের ফতুয়া। গরমের জন্য হালকা রঙের পাশাপাশি পোশাকের ক্যানভাসে ফেব্রিক দিয়ে করা হয়েছে ডিজাইন। এ ছাড়া ব্লক, স্ক্রিন প্রিন্ট আর এমব্রয়ডারির কাজ থাকছে পোশাকজুড়ে। গরমের এই বিশেষ পোশাকগুলোর দাম ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা।
=
সমীকরণে গ্রীষ্ম
গ্রীষ্ম উপলক্ষে ফ্যাশন হাউস সমীকরণ নিয়ে এসেছে ভিন্ন সব রং ও বাহারি ডিজাইনের আকর্ষণীয় নতুন পোশাক। গ্রীষ্ম মানে বাঙালির ঘরে আসে নতুন আয়োজন তাই ফ্যাশন হাউস সমীকরণও পিছিয়ে নেই। এখানে পাওয়া যাচ্ছে টি-শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থ্রি-কোয়ার্টার ও বাচ্চাদের জন্য রয়েছে রকমারী ডিজাইনের টি-শার্ট । সমীকরণের এসব পোশাকের ডিজাইন করে থাকে এ হান্নান। সব ধরনের পোশাক খুচরা ও পাইকারি বিক্রি করা হয়।
=
বেস্ট ইলেকট্রনিক্স
সম্প্রতি দেশব্যাপী ১২টি শোরুম নিয়ে যাত্রা শুরু করল জামান গ্রুপের অন্যতম ব্র্যান্ড বেস্ট ইলেকট্রনিক্স। বেস্ট ইলেকট্রনিক্সের প্রতিটি শো-রুমে থাকছে বিশ্বের সেরা সেরা ব্র্যান্ডের হোমঅ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক্স পণ্য। ওই দিন বিকালে বেস্ট ইলেকট্রনিক্সের চেয়ারম্যান মিসেস শারমিন মমতাজ ৬৮৩ রোকেয়া সরণী (২য় তলা) শেওড়া পাড়া বাসস্ট্যান্ড, মিরপুর, ঢাকা-তে বেস্টইলেকট্রনিক্স এর নবনির্মিত শোরুম উদ্বোধন করেন।
=
সেভ দ্য চিলড্রেনের স্টেট অব ওয়ার্ল্ডস
সেভ দ্য চিলড্রেনের মতে প্রতি বছর এক মিলিয়নেরও বেশি নবজাতকের জীবন রক্ষা করা যেত যদি চারটি পণ্য সার্বজনীনভাবে সহজলভ্য হতো যেগুলোর দাম মাত্র ২৫ সেন্ট থেকে ২ মার্কিন ডলার। এই পণ্যগুলো হলো অপরিণত বয়সে গর্ভধারণ করা মহিলাদের জন্য কর্টিকস্টারয়েড ইঞ্জেকশন যা শ্বাস-প্রশ্বাসের বিঘ্ন ঘটার কারণে শিশু মৃত্যু রোধ করে; সদ্যজাত শিশুর শ্বাস-প্রশ্বাস সমস্যা নিরসনের জন্য যন্ত্রসমূহ; নাড়ীর রোগ সংক্রমণ বন্ধের জন্য ক্লোরহেক্সিডাইন নাড়ী পরিষ্কারক এবং নবজাতক শিশুর নিউমোনিয়া আর পচন রোধ করার উপযোগী অ্যান্টিবায়টিক ইঞ্জেকশন।
=
শেওড়াপাড়ায় আকতার ফার্নিশার্সের শোরুমের উদ্বোধন
দেশের আসবাব শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকতার ফার্নিশার্স তাদের বৃহত্তম ফ্ল্যাগশিপ শোরুমটি চালু করল ফার্নিচার শিল্পাঞ্চল রোকেয়া সরণি শেওরাপাড়ায়। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন করেন এফবিসিসিআই-এর পরিচালক ও আকতার গ্রুপের চেয়ারম্যান কে এম আকতারুজ্জামান। উক্ত অনুষ্ঠানে আকতার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর কেএম রিফাতুজ্জামান, পরিচালক শারমিন আকতার ও সাজনিন আকতার, চিফ অপারেটিং অফিসার সুশীল ঘোষ উপস্থিত ছিলেন।
=
ড্রেসলাইন
এই গরমে ড্রেসলাইন তাদের অগনিত ক্রেতাদের প্রতি লক্ষ্য রেখে যে পোশাক নির্বাচন করেছে তার নাম ‘ঘিওর’। এই পোশাকটিতে পিওর ডুপিয়ানের উপর ব্লক এবং হাতের কাজ করা হয়েছে। ওড়না পিওর শিফনের। থ্রি পিসটি পাওয়া যাবে বসুন্ধরা মার্কেটের দোতলায় ড্রেসলাইনের নিজস্ব শো-রুমসহ দেশের বিভিন্ন আউটলেটে।
লাসানিয়া কাবানাতে ভিনদেশি কাবাবের স্বাদ
থাই, চাইনিজ বা রেগুলার কাবাব খেতে খেতে যারা বিরক্ত তাদের জন্য সম্পূর্ণ ভিনদেশি কাবারের স্বাদ নিয়ে এসেছে লাসানিয়া কাবানা। নাম শুনেই যারা অবাক হচ্ছেন তাদের জন্য বলে রাখি ইটালিয়ান, টার্কিশ, আফগানি অথবা ইরানি খাবারের স্বাদ নিতে এখন আর ওসব দেশে যাওয়ার প্রয়োজন নেই। লাসানিয়া কাবানাতেই এখন পাওয়া যাবে টার্কিশ, আফগানি এমনকি ইরানি কাবাব এবং ওইসব দেশের জনপ্রিয় সব খাবার। রাজধানীর হাতিরপুলে ১৮৭নং রাজ কমপ্লেক্সে স্পেশাল ফুডের সমারোহ সাজিয়েছে লাসানিয়া কাবানা রেস্টুরেন্ট। এখানে পাওয়া যাবে পেশোয়ারি ও ইরানের রেসিপি ও সেই দেশের মাস্টার শেফ দিয়ে তৈরি ভিন্ন স্বাদের দারুণ সব খাবার। যেমন—কাবাব আইটেমের মধ্যে হায়দ্রাবাদের আচারি কাবাব, টাংরি কাবাব, বিফ চাপলি কাবাব, রেশমি কাবাব। এই কাবাবের সঙ্গে রয়েছে তুরকিশ নান, যা বাংলাদেশে একেবারেই নতুন। আরও আছে স্পাইসি চিলি নান। আর হালকা মেনুর মধ্যে আছে ইটালিয়ান পিজ্জা, সুইট পিজ্জা ও পাস্তাসহ আরও অনেক নতুন নতুন খাবার। লাঞ্চ ও ডিনারে পাওয়া যাবে তাহলেআফগানি পোলাউ, হায়াদ্রাবাদের বিরিয়ানি, লাসানিয়া লাঞ্চ প্লাটারসহ আরও সব রাইস। বলে রাখা ভালো, রেস্টুরেন্টটির ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ আফগানি স্টাইলে। এখানে এক সঙ্গে বসা যাবে ১৫০ জন। চাইলেই করা যাবে ঘরোয়া কোনো পার্টির আয়োজন বা অফিসিয়াল কোনো অনুষ্ঠান। রয়েছে ১৫-২০ জনের একসঙ্গে বসার জন্য আলাদা একটি মিটিং লাউঞ্জ। যোগাযোগ :১৮৭নং রাজ কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা। ফোন :৯৬৬২৫৯৪, ৯৬৬৩৪৭৩।