বার্ন ইউর ফ্যাস্টিভ ক্যালরি
প্রকাশ : ১৩ মে ২০১৩, ১৯:৪৮
অনেকেই ওজন কমাতে চান। সে জন্য ডায়েটিং করেন বা ব্যায়াম করেন। এই ওজন বাড়ানো বা কমানোর ক্ষেত্রে ডায়েটিং বা ব্যায়াম করার জন্যে ক্যালরির একটি হিসাব আছে। পুষ্টিবিদের মতে সেটি হচ্ছে সবচেয়ে হেলদি হিসাব, যেটি মেনে চললে আপনি হেলদি উপায়ে সার্থকভাবে ওজন কমাতে পারবেন। ওজন কমানোর জন্য দৈনিক ক্যালরির চাহিদা অনুযায়ী যত ক্যালরি খাওয়া হবে, তা হবে বার্ন করা ক্যালরির চাইতে কম। ওজন ঠিক রাখার জন্য যত ক্যালরি খাওয়া হবে, তা হবে বার্ন করা ক্যালোরির সমান। এই ক্যালরি বার্ন করা বলতে শারীরিক কাজ, যেমন :ঘরের কাজ, হাঁটা চলা, ওঠানামা, ব্যায়াম ইত্যাদি বোঝায়।
ওজন কমাতে হলে একজন পূর্ণ বয়স্ক পুরুষের ও মহিলার ৫০০ ক্যালরি কম খেতে হবে। যেমন—একজন পূর্ণ বয়স্ক পুরুষ যদি ২২০০ ক্যালরি খান (দৈনিক ক্যালরির চাহিদা অনুযায়ী) সে ক্ষেত্রে ২২০০-৫০০=১৭০০ ক্যালরি খেতে হবে। একজন পূর্ণ বয়স্ক মহিলা যদি ১৭০০ ক্যালরি খান (দৈনিক ক্যালরির চাহিদা অনুযায়ী) সে ক্ষেত্রে ১৭০০-৫০০=১২০০ ক্যালরি খেতে হবে ।
এই ৫০০ ক্যালরি কম খাওয়া হবে ব্যায়ামের ক্যালরি ও খাবারের ক্যালরি মিলিয়ে। এর কম খেলে মেটাবলিজম কমে যেতে পারে, শরীর দুর্বল হয়ে যেতে পারে। ৫০০x৭=৩৫০০ ক্যালরি কম খেলে ওজন কমবে সপ্তাহে এক পাউন্ড বা আধা কেজি । এই ৫০০ ক্যালরি কম খাওয়া হতে পারে প্রতিদিন ২৫০ ক্যালরি ব্যায়ামে বার্ন করা + প্রতিদিন ২৫০ ক্যালরি কম খাবার খাওয়ার মধ্য দিয়ে।
যেমন—এক জন ব্যক্তি, যিনি প্রতিদিন ২২০০ ক্যালরি খান, তিনি যদি ব্যায়ামে ২৫০ ক্যালরি বার্ন করেন, তাহলে, তিনি ওজন কমাতে ২২০০-২৫০ (ব্যায়ামের ক্যালরি বার্ন)-২৫০ (কম ক্যালরি খাওয়া)=১৭০০ ক্যালরি খাবেন। এ ক্ষেত্রে খাবার মেপে মেপে খাওয়ার প্রয়োজন নেই মোটামুটি একটা হিসাব করলেই চলবে। শরবত, কোকাকোলা, ফান্টা ইত্যাদি মৃদু পানীয়, সব রকম মিষ্টি, তেলে ভাজা খাবার, চর্বিযুক্ত মাংস, তৈলাক্ত মাছ, বাদাম, শুকনাফল, ঘি, মাখন, সর ইত্যাদি পরিহার করা প্রয়োজন। শর্করা ও চর্বি জাতীয় খাদ্য ক্যালরির প্রধান উত্স। অধিক চর্বি যুক্ত কম ক্যালরির খাদ্যে স্থূল ব্যক্তির ওজন খুব দ্রুত কমে। ওজন কমাতে পরিশ্রম ও নিয়মিত ব্যায়েমের পাশাপাশি খাদ্য তালিকায় পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ।
মডেল পিংকি
ছবি দীপঙ্কর দীপু