খাদ্যগুণ

শসা

শসা গরমের সময় শরীরের জন্য দারুণ উপকারী। সহজেই খাওয়া উপযোগী শসার পানীয় হিসেবেও বেশ উপকারী। শসার উপকারী দিক নিয়ে কয়েকটি তথ্য। ++ শসা শরীরের ফাইবার ও ওয়াটার ইনটেক বাড়াতে সাহায্য করে। গরমের দিনে শসার রসের সঙ্গে সেলোরির জুস মিশিয়ে খেতে পারেন। এতে বডি টেম্পারেচার নর্মাল রাখতে সাহায্য করে। ++ শসা হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে সাহায্য করে। শসাতে ভিটামিন সি, সিলিকা, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম পাওয়া যায়। শসায় রয়েছে স্টেরল নামের এক ধরনের উপাদান, যা কোলেস্টরেল নিয়ন্ত্রণে রাখতে খুবই সাহায্য করে। ++ কিডনি, ইউরিনারি ব্লাডার, লিভার ও প্যানক্রিয়াসের সমস্যায় ডায়েটে শসা খুবই উপকারী। শসা বা শসার রস ডায়াবেটিক রোগীদের জন্যও উপকারী। ++ শসার রস আর্থ্রাইটিস, এগজিমা, হার্ট, ফুসফুসের সমস্যায় ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়েটে রাখতে পারেন। গাজরের রসের সাথে শসার রস মিশিয়ে খেতে পারেন। ইউরিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে অনেক কাজে দেবে। ++ শসা খুবই ভালো কাজ করে ত্বকের স্বাস্থ্যের জন্য। শসার স্লাইস ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে। আর শসার জুস ত্বকের ক্লান্তি কাটাতে খুবই উপকারী। মিনারেল সমৃদ্ধ শসা নখ ভালো রাখতে, দাঁত ও মাড়ির সমস্যায় সাহায্য করে। এটা খুবই উপকারী চুলের জন্য।