সনি’র পানিরোধী নতুন স্মার্টফোন এক্সপেরিয়া জেডআর

কিছুদিন আগেই জাপানের জায়ান্ট সনি বাজারে এনেছে পানিরোধী স্মার্টফোন এক্সপেরিয়া জেড। এবারে এতে বাড়তি কিছু ফিচার যোগ করে নতুন মডেলের আরেক স্মার্টফোন নিয়ে এসেছে তারা। এই মডেলের নাম তারা দিয়েছে এক্সপেরিয়া জেডআর। এর আগের মডেলটি পানির ৩.৩ ফুট বা ১ মিটার গভীরতায় কাজ করতে সক্ষম হলেও নতুন ফোনটি পানির ৫ ফুট নিচেও (১.৫ মিটার) আধাঘণ্টা সময় ধরে সমান দক্ষতায় কাজ করতে সক্ষম বলে জানিয়েছে সনি। কোয়াড কোর ১.৫ গিগাহার্জ প্রসেসরের এই ফোনে রয়েছে ৪.৬ ইঞ্চি এইচডি রিয়েলিটি ডিসপ্লে, যাতে রয়েছে সনি’র মোবাইল ব্রাভিয়া ইঞ্জিন। এই স্মার্টফোনটির আকর্ষণীয় ফিচার হিসেবে রয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ব্যবহূত ‘এইচডিআর’ এবং ‘এক্সমর আরএস ফর মোবাইল’ প্রযুক্তি ব্যবহারের ফলে পানির নিচেও ফুল এইচডি ভিডিও ধারণ সম্ভব সহজেই। আর এনএফসি এবং ৪জি এলটিই প্রযুক্তির সমর্থনও একে জনপ্রিয় করে তুলতে সহায়তা করবে বলেই আশা করছে সনি।