চিরচেনা সাকিব

১, ৩৪, ১৮; সংখ্যাগুলো দিয়ে মোটেও বোঝা যায় না ক্যারিয়ারে ৩৫.১২ গড়ে ৩৬৮৮ রান করা একজন ব্যাটসম্যানের কথা বলা হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সত্যিকার অর্থেই চেনা যায়নি সাকিব আল হাসানকে। বল হাতেও তিন ওয়ানডেতে পেয়েছেন মাত্র একটি উইকেট। কিন্তু টি-টোয়েন্টিতে সাকিব ঠিকই ফিরলেন। তার এই প্রত্যাবর্তনও ছিল এক কথায় রাজসিক। প্রথম ম্যাচে ২০ দিয়ে দুই উইকেট নেয়ার পর ব্যাট হাতে ছিলেন আরও বিধ্বংসী। কিন্তু, ৪০ বলে ৬৫ রান করেও দলের জয় দেখতে পারলেন না। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই দুঃখও দূর হলো সাকিবের। তার অলরাউন্ড পারফরম্যান্সেই জিতলো বাংলাদেশ। প্রথমে ব্যাট হাতে ২৮ বলে ৪০ রানের পর ২২ রান দিয়ে চার উইকেট। ম্যাচ সেরার সাথে সাথে সিরিজ সেরার পুরস্কারও পেলেন সাকিব। সিরিজের শেষ ম্যাচ জিতে কিছুটা হলেও স্বস্তি ফিরলো বাংলাদেশ শিবিরে। শেষ ম্যাচ জয়ের তৃপ্তি নিয়েই এখন দেশের ফিরবে সফরকারীরা। তবে, অল্পের জন্য রেকর্ড ছোঁয়া হলো না। আর মাত্র সাত রান আর একটি উইকেট পেলেই দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সেরা অলরাউন্ডার পারফরমার হয়ে যেতেন সাকিব। সেরা পারফরম্যান্সও অবশ্য এই জিম্বাবুয়ের বিপক্ষেই। ২০১১ সালে জিম্বাবুয়ের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১২২ রান ও ছয় উইকেট নিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এর সাথে সর্বোচ্চ রানেরও ও দ্বিতীয় স্থানে এখন সাকিব। প্রথম স্থানটি এখনও হাফিজই ধরে রেখেছেন। আর বল হাতে চার ওভারে ২২ রান দিয়ে নেয়া চার উইকেটই টি-টোয়েন্টিতে সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাই পুরো দলের মতো সাকিবও তাই এখন আত্মবিশ্বাসী, ‘প্রথম ম্যাচে রানে পেয়েছিলাম। এর পর থেকেই আমি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।’ দেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলার পর থেকেই মাঠের বাইরে। এরপর শ্রীলংকার মাটিতে সিরিজেও খেলেননি। ফিরলেন এই জিম্বাবুয়ে সফরেই। আর এখানেও প্রথম টেস্টে ব্যর্থ সাকিব। হতাশার টেস্টে দলের অন্য অনেকের মতোই জ্বলে উঠতে পারেননি সাকিব। দুই ইনিংস মিলিয়ে নয় রান আর বল হাতে কোন উইকেট পাননি সাকিব। বাংলাদেশও লজ্জা নিয়ে শেষ করলো প্রথম টেস্ট, হারলো ৩৩৫ রানে। দ্বিতীয় টেস্টে রানে ফিরলেন। বুলাওয়ে টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৮১ ও ৫৯ রান করলে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। দুই ইনিংস মিলিয়ে ১৪০ রান করলেও চেনা যাচ্ছিল না সেই আত্মবিশ্বাসী সাকিবকে। আর ওয়ানডে সিরিজ আসতে না আসতেই আবারও যেন পথ হারিয়ে ফেললেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। রেকর্ডবুকে সাকিবদুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় সেরা অলরাউন্ড পারফরম্যান্স (১০৫ রান ও ৬ উইকেট) দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান (১০৫ রান)