এশিয়া কাপ হকির প্রাথমিক ক্যাম্প কাল শুরু

মালয়েশিয়ায় এশিয়া কাপ হকিতে অংশগ্রহণ করার জন্য জাতীয় হকি দলের ক্যাম্প শুরু হবে আগামীকাল। মওলানা ভাসানী স্টেডিয়ামে কোচ মাহবুব হারুনের কাছে বিকাল চারটায় খেলোয়াড়দের রিপোর্ট করতে বলা হয়েছে। প্রাথমিক ক্যাম্পে ২৯ জন খেলোয়াড়কে ডেকেছে হকি ফেডারেশন। আগামী ২৪ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার ইপোতে অনুষ্ঠিত হবে ৯ম এশিয়া কাপ হকি। ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন : জাহিদ হোসেন, আসাদুজ্জামান চন্দন, আব্দুল্লাহ আল মনসুর, শেখ নান্নু, অজিত কুমার, রাসেল মাহমুদ জিমি, ইমতিয়াজ আহমেদ রুবেল, মশিউর রহমান বিপ্লব (ঢাকা জেলা), অসীম গোপ, খেরাশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিতুল, সোয়েব আলী, দ্বীন ইসলাম, রুম্মান সরকার (বিকেএসপি), সারোয়ার হোসেন, সাকিদুর রহমান টুটুল, রোকনুজ্জামান সোহাগ, আব্দুল মালেক, সাব্বির রানা, মিলন হোসেন (সেনাবাহিনী), মনোয়ার হোসেন, মামুনুর রহামন চয়ন, তাপস বর্মণ, বেলাল হোসেন, কৃষ্ণ কুমার (নৌবাহিনী), ইরফানুল হক, কামরুজ্জামান রানা, পুস্কর খিসা মিমো, মাইনুল ইসলাম কৌশিক, হাসান জুবায়ের নিলয় (ফরিদপুর জেলা), শামীম মিয়া, প্রসেনজিত্ রায় (বিমানবাহিনী)।