ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চায় রুনি: ফার্গুসন
প্রকাশ : ১৩ মে ২০১৩, ২১:৩৩
ম্যানচেস্টার ইউনাইটেডের সদ্য বিদায়ী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায় অনুষ্ঠানে কোচের প্রতি একরাশ প্রশংসা বাণী শুনিয়েছেন ওয়েন রুনি। তবে রুনির এই প্রসংশাবাক্যে মোটেই মন গলেনি ফার্গুসনের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরাসরিই জানিয়ে দিয়েছেন, রুনি ম্যানইউতে থাকতে চান না। মৌসুমের শেষ হোম ম্যাচে রুনিকে বসিয়ে রেখেছিলেন ফার্গি। আর এর কারণ হিসেবে এই স্কটিশ বলেছেন, ‘আমি মনে করি না রুনির খেলার প্রতি মনোযোগ আছে। কারণ, সে আমাকে বলেছে যে, সে দল বদলাতে চায়।’ রুনি দল বদলের অনুরোধপত্র পাঠিয়েছে কিনা সে ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যা, সে সেটা করেছে।’ অবশ্য রুনি যেতে চাইলেও তাকে ছাড়ছে না রেড ডেভিলরা। রুনিকে আসন্ন গ্রীষ্মে বিক্রি করে দেয়া হবে কিনা সে বিষয়ে স্যার অ্যালেক্স বলেন, ‘নতুন কোচই ঠিক করবেন, রুনির বিষয়ে কি সিদ্ধান্ত নেয়া হবে।’