চ্যাম্পিয়নশিপে পলাশের হ্যাটট্রিক

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে গতকাল চট্টগ্রাম আবাহনী ৪-১ গোলে ফরাশগঞ্জকে হারিয়েছে। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিজয়ী দলের পলাশ হ্যাটট্রিক করেন, অন্য গোলটি জাবেদের। বিজিত দলের গোলটি করেন রিপন। একই মাঠে অন্য ম্যাচে ৬৮ মিনিটে আরিফের গোলে এগিয়ে থাকা ভিক্টোরিয়া (১-১) ড্র করেছে রহমতগঞ্জের সাথে। ৭৫ মিনিটে আতিকের গোলে রহমতগঞ্জ এক পয়েন্ট পায়।