আজকের অনুষ্ঠান

ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স: দুই দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি, দুপুর ১২টা, জাতীয় প্রেসক্লাবের সামনে। ১০ বাম প্রগতিশীল রাজনৈতিক দল: গোলটেবিল আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন। ঢাকা বিভাগ শ্রমিক লীগ: হরতালের প্রতিবাদে শ্রমিক সমাবেশ, সকাল ১০টা জাতীয় প্রেসক্লাবের সামনে। সম্মিলিত আওয়ামী সমর্থকজোট: প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন, সকাল ৯টা বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: প্রতিবাদ সমাবেশ, সকাল ১১টা জাতীয় প্রেসক্লাবের সামনে। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন: প্রবীণদের বিষয়ে সেমিনার, সকাল সাড়ে ১০টা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র।