জেনে নিন

ছবি নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। সামাজিক যোগাযোগের সাইটগুলোতে এখন সকলেই কমবেশি ছবি আপলোড করে থাকে। তবে এর বাইরেও ছবি নিয়েই রয়েছে আলাদা সব ওয়েবসাইট, যেখানে ছবি আপলোড করে সেগুলো শেয়ার করা যায় বন্ধুদের সাথে। ছবি হোস্টিংয়ের এই রকম একটি সার্ভিসের নাম ফ্লিকার। ২০০৪ সালে লুডিকরপ নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করে। পরে ২০০৫ সালে ইয়াহু এটি কিনে নেয়। ৫০ মিলিয়নেরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী রয়েছে এই সাইটে। পিসিসহ সব ধরনের প্ল্যাটফর্মের জন্যই রয়েছে এর অ্যাপ্লিকেশন। ফ্লিকারের ঠিকানা www.flickr.com।