ত্রিমাত্রিক অ্যানিমেশনে পড়ালেখা

জন্মগতভাবে প্রতিটি মানুষই সৃজনশীলতার বীজ বহন করে। আদিম যুগে গুহাবাসী মানুষ গুহায় যে চিত্র এঁকেছে, সেখানেও পাওয়া যায় মানুষের কল্পনার রাজ্যের প্রতিচ্ছবি। কল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার সেই আকাক্ষা থেকেই শিল্পী ও শিল্পের জন্ম। কেউ হয়েছে কবি কেউ চিত্রকর কেউ ভাস্কর্য বা স্থাপনা নির্মাণ করে হয়েছেন জগিবখ্যাত। বর্তমান সময়ে এসে এই সৃজনশীলতার একটি রূপকে লালন করে অনেকেই হয়ে উঠছেন প্রাযুক্তিক শিল্পী, যারা সবার কাছে মাল্টিমিডিয়া গ্রাফিক ডিজাইনার হিসেবেই পরিচিত। মাল্টিমিডিয়া গ্রাফিক ডিজাইনারের একটি অংশ হিসেবে গত কয়েক বছরে মাল্টিমিডিয়া অ্যানিমেশন একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। এই খাতে বলতে গেলে গত কয়েক বছরের অগ্রগতি বৈপ্লবিক। এরই ধারাবাহিকতায় ত্রিমাত্রিক অ্যানিমেশন এখন সারা বিশ্বেই ছড়িয়ে পড়েছে এবং বিনোদন জগতেও এর ব্যবহার বাড়ছে অনিবার্যভাবেই। প্রযুক্তিনির্ভর এই বিশ্বে মানুষকে বিনোদিত করতে চেষ্টার কমতি নেই। এর জন্য চলছে নিরন্তর গবেষণা। পণ্যের বিজ্ঞাপন, চলচ্চিত্র, গেমিং, কার্টুন প্রভৃতি খাতে এখন তাই ত্রিমাত্রিক অ্যানিমেশনের বহুল ব্যবহার লক্ষণীয়। রিয়েল এস্টেট আর্কিটাকচারাল ভিজ্যুয়ালাইজেশনসহ সব ধরনের ভিডিও প্রোডাকশনেই ত্রিমাত্রিক অ্যানিমেশনের ব্যবহার রয়েছে। ওয়াল্ট ডিজনি, ড্রিমওয়ার্ক বা পিক্সারের মতো প্রতিষ্ঠানগুলো ত্রিমাত্রিক অ্যানিমেশন ব্যবহার করে সারা বিশ্বকে উপহার দিয়ে যাচ্ছে অসাধারণ সব চলচ্চিত্র। প্রচলিত চলচ্চিত্রেও এখন ভিজ্যুয়াল ইফেক্টের ব্যবহার বাড়ছে। বিশেষ করে সায়েন্স ফিকশন ঘরানার ছবি ত্রিমাত্রিক অ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্ট ছাড়া কল্পনা করাই কষ্টকর। ভারতেও এখন চলচ্চিত্রে অ্যানিমেশন এবং ভিজ্যুয়াল ইফেক্টের ব্যবহার দখল করে নিচ্ছে এক গুরুত্বপূর্ণ স্থান। অস্কারেও ভিজ্যুয়াল ইফেক্টের জন্য রয়েছে আলাদা ক্যাটাগরি। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানে দুর্দান্ত ভিজ্যুয়াল ইফেক্টের কাজ করে আমাদের দেশের সন্তান নাফিজ বিন জাফর এই অস্কারও বাগিয়ে নিয়েছেন। সারা বিশ্ব যখন মাল্টিমিডিয়া অ্যানিমেশন এবং ভিজ্যুয়াল ইফেক্টের দিকে ঝুঁকে পড়েছে, তখন পিছিয়ে নেই আমাদের দেশও। তবে আমাদের দেশের স্টুডিওগুলোতে ক্রিয়েটিভ আর্টিস্ট এবং ত্রিমাত্রিক অ্যানিমেটরের অভাব রয়েছে। বিশ্বের সাথে তালমিলিয়ে চলতে গেলে এই অভাব পূরণ করা জরুরি। তবে এই বিষয়ে প্রশিক্ষিত হওয়ার সুযোগেরও ঘাটতি রয়েছে আমাদের দেশে। ফলে এই বিষয়ে যারা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন, তাদের ক্যারিয়ার নিয়ে ভাবনা অনেকটাই কমে যাবে। চারুকলা কিংবা গ্রাফিক্স ডিজাইনে যারা পড়ালেখা করছেন, তারা থ্রিডি অ্যানিমেশন টেকনোলজি বিষয়ে প্রফেশনাল প্রশিক্ষণ নিয়ে ক্যারিয়ার গড়ার পথে এগিয়ে যেতে পারবেন। দেশে সংশ্লিষ্ট বিষয়ের চাহিদা থাকার কারণেই ড্যাফোডিল গ্রুপের জব পোর্টাল জবসবিডি চালু করতে যাচ্ছে ‘প্রফেশনাল থ্রিডি অ্যানিমেশন টেকনোলজি’ বিষয়ে তিন মাসের কোর্স। কোর্সে ত্রিমাত্রিক অ্যানিমেশনের যাবতীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক কাজ শেখানো হবে। কোর্স শেষে প্রত্যেক শিক্ষার্থীকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে। কোর্সে অংশ নিতে নিবন্ধন ফি প্রয়োজন হবে। ৯১১৮৪৯৭, ০১৭১৩৪৯৩১৫৯ নম্বরে ফোন করে এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। জবসবিডি’র ওয়েবসাইট Jobsbd.com থেকেও এ সম্পর্কে জানতে পারবেন বিস্তারিত তথ্য।