স্যামসাং আইটি পণ্যের পরিবেশক হলো কম্পিউটার সোর্স

স্যামসাং আইটি পণ্যের বাংলাদেশী পরিবেশক হলো কম্পিউটার সোর্স। গত সোমবার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক যৌথসংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে কম্পিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ এবং স্যামসাং ইলেকট্রনিক্সের কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ) সিএস মুন, ডিজিএম আবুল হাসনাত সোহেল, অ্যাসিসটেন্ট ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং টিম, আইট সলিউশন) ইউরি আন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বাজারে এখন থেকে স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ, প্রিন্টার ও মনিটর দেশে বাজারজাত করবে কম্পিউটার সোর্স। একইসাথে কম্পিউটার সোর্স পরিবেশিত স্যামসাং পণ্যের বিক্রয়োত্তর সেবাও দেবে প্রতিষ্ঠানটি।