উইগানের লজ্জার ইতিহাস!

বিরল এক রেকর্ড গড়লো উইগান অ্যাথলেটিক; যদিও রেকর্ডটি তাদের জন্য মোটেও সুখকর নয়। এই কিছুদিন হলো ম্যানচেস্টার সিটিকে এফএ কাপের শিরোপা জয় করেছে তারা। আর গত মঙ্গলবার সেই দলই ৪-১ গোলে হারলো আর্সেনালের বিপক্ষে। আর এতেই ঘটলো বিপত্তি; হারের ফলে এখন অবনমন স্থানে অবস্থান করছে ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে আর কোন দলকেই এমন বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লুকাস পোডলস্কির জোড়া গোলেই মূলত আর্সেনাল বড় জয় তুলে নিল। এই জয়ে লিগের পয়েন্ট টেবিলে আবারো চার নম্বরে উঠে এসেছে গানাররা। আর্সেনালের হয়ে অপর দু’টি গোল করেন থিও ওয়ালকট ও অ্যারন রামসে। আর জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরাও। সাবেক কোচ রবার্তো মানচিনিকে বিদায় করে দেয়ার পর এটাই ছিল দলটির প্রথম ম্যাচ। আর অবনমন এলাকায় থাকা রিডিং রয়্যালসের বিপক্ষে ২-১ গোলের সহজ জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি ব্রায়ান কিডের অধীনে খেলতে নামা ম্যানচেস্টার সিটির। সিটির হয়ে দু’টি গোল করেন সার্জিও অ্যাগুয়েরো এবং এডিন জেকো। এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকেই লিগ শেষ করতে যাচ্ছে সিটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আর্সেনাল। টটেনহ্যাম রয়েছে পঞ্চমস্থানে। লিগের আর একটি ম্যাচ বাকি রয়েছে। টটেনহ্যাম থেকে এক পয়েন্টে এগিয়ে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের খেলাটি রয়েছে আগামী রবিবার। গত শনিবারই ওয়েম্বলি স্টেডিয়ামে উইগান এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে দেয়। উইগানের ম্যানেজার রর্বাতো মার্টিনেজ বলেন, ‘এমনটা আমি ঘটবে আমি আশা করিনি। এই দলটির খেলোয়াড়দের জন্য এটা অনেকটা আশাভঙ্গের মতো। এফএ কাপ জয় অবিশ্বাস্য তবে এটা মেনে নেয়া কঠিন। কঠিন সময় ক্লাবের।’ ১৯৯৬ সালে কোচের দায়িত্ব নেয়ার পর থেকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি আসরেই জায়গা পেয়েছে আর্সেনাল। আগামী রবিবার আর্সেনাল নিউ ক্যাসলের মোকাবেলা করবে। জয় পেলে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে চলে যাবে। ৬৯ পয়েন্ট নিয়ে থাকা টটেনহ্যাম একই দিনে স্যান্ডারল্যান্ডের মুখোমুখি হবে। চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও সিটি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করে ফেলেছে। তৃতীয়স্থানে থাকা চেলসিরও এক পা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে। তবে আর্সেনাল দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে চেলসি থেকে। প্রিমিয়ার লিগের শীর্ষ তিনটি দল চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি গ্রুপ পর্বে খেলবে। আর চতুর্থস্থানে থাকা দলটিকে প্লে অফ খেলে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা করে নিতে হবে। প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের নিচের তিনটি দল রেলিগেশনে যাবে। দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়নশিপ জিতে নেয়া কার্ডিফ সিটি পরবর্তী মৌসুমে প্রিমিয়ার লিগে খেলবে। তাদের সাথে যোগ দিবে হাল সিটিও। ক্রিস্টাল প্যালেস এবং ওয়াটফোর্ডের মধ্যে প্লে অফ ম্যাচ হবে আগামী ২৭ মে। এই দুই দল থেকে একটি দল প্রিমিয়ার লিগে স্থান পাবে।