কুকুর প্রেমীদের জন্য সুখবর!

‘পেট ক্যান সেভ ইউর হার্ট’। অর্থাত্ পোষাপ্রাণী আপনার হার্টকে সুরক্ষা করতে সহায়ক। সহজ কথায় বলা যায়, বাড়িতে যারা পোষা প্রাণী লালন-পালন করেন তাদের হূদরোগে আক্রান্ত হবার ঝুঁকি স্বাভাবিকের চেয়ে কম। আর এমন একটি সুখবর দিয়েছে মানুষের হার্ট নিয়ে কথা বলার বিশ্বের সর্বোচ্চ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমেরিকান হার্ট এসোসিয়েশন। আরও মজার খবর হচ্ছে, পোষা প্রাণীদের তালিকায় শীর্ষে আছে কুকুর বা ডগ। হিউস্টনের বেলর কলেজ অব মেডিসিনের বিশেষজ্ঞ এবং স্ট্যাডি গ্রুপের প্রধান ড. গ্লেন লেভিন উল্লেখ করেছেন, পোষা প্রাণীদের মালিকদের স্বাস্থ্য পরীক্ষার পর দেখা গেছে, সবচেয়ে বেশি হার্টের সুরক্ষা করতে পেরেছেন ডগ ওনার্স বা কুকুরের মালিকগণ। গবেষণায় দেখা গেছে, ডগ ওনার্সগণ বেশি ব্যায়াম করেন এবং এদের সংখ্যা শতকরা ৫৪ ভাগ। যারা পোষাপ্রাণী বাড়িতে পালন করেন তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি কম থাকে যারা পোষাপ্রাণী পালন করেন না তাদের অপেক্ষা। পেট ওনার্সগণ অন্যদের চেয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন বেশি এমনকি আদরের পোষা প্রাণীটি ঐ সময় তার সঙ্গে না থাকলেও। পোষা প্রাণী পালনের মাধ্যমে কিভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হার্টের জন্য ক্ষতিকর কর্টিসোল হরমোন হ্রাস করে হূদরোগের ঝুঁকি কমায় এমন প্রশ্ন রয়েছে অনেকের। এ ব্যাপারে ড. লেভিন মনে করেন, এটা সম্ভব কারণ পেট বা পোষা প্রাণীকে আদর করলে বা স্পর্শ করলে শরীরের হূদরোগের জন্য ঝুঁকিপূর্ণ মার্কার বা সি রিঅ্যাকটিভ প্রোটিনের মাত্রা হ্রাস পায়। আর যাদের সি-রিঅ্যাকটিভ প্রোটিনের মাত্রা স্বাভাবিক থাকে তাদের হূদরোগে আক্রান্ত হবার ঝুঁকি কম। ড. লেভিন বলেছেন, যদি আরও সহজ করে বলা যায় তাহলে বলতে হয়, পেট এনিমেল বিশেষ করে ডগ ওনার্সগণ এ ধরনের প্রাণী পালন করে অনেকটা স্বাচ্ছন্দ্য বা সুখ বোধ করেন এবং তারা নিজেদের স্বাস্থ্যকর আহার ও চিকিত্সা সম্পর্কে যথেষ্ট সচেতন থাকেন। তবে বিশেষজ্ঞগণ এটাও বলেছেন, এই গবেষণা রিপোর্টটি পড়ে কেবল হূদরোগের ঝুঁকি হ্রাসের জন্য কেউ একটি ডগ বা অন্যান্য পোষা প্রাণী কিনে আনলো বা মালিক হলো এমনটি যেন না হয়। বরং বাড়িতে পোষা প্রাণী পালন করতে হবে প্রাণীদের প্রতি ভালোবাসা ও আনন্দবোধের জন্য। ড: লেভিন আরও উল্লেখ করেছেন, পোষা প্রাণীরা এতটা প্রভুভক্ত থাকে যে, যখন আপনি বাড়ি ফেরেন সেটা গভীর রাত হলেও তখন প্রাণীটি আপনাকে দেখে আনন্দবোধ করে, আপনাকে নি:শর্তভাবে ভালবাসে এবং এমনকি আপনাকে প্রত্যুষে ঘুম থেকে উঠতে উদ্বুদ্ধ করে।